মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে বিপুল ইয়াবা সহ উপজাতি নারী গ্রেপ্তার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ময়ুং মার্মা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩নং লামার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ময়ুং মার্মা একই এলাকার অংশো থোয়াই মার্মার মেয়ে। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদক কারবারি পালানোর চেষ্টা করলে ময়ুং মার্মাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এ এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সীমান্তঘেঁষা দুর্গম হওয়ায় সোনাইছড়ি এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। পুলিশের সাম্প্রতিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি তাদের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আরও পড়ুন

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী থেকে গৃহবধূ লিলি আক্তার (৩০) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায়...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...