বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগর (অনুর্ধ্ব – ১৪ ও ১৫) বালক-বালিকা ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রবিবার সকালে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াসউদ্দিন বাবর।

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে এবং ফুটবল প্রশিক্ষক ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের জন্য ৩০ জন করে মোট ৬০ জনকে বাছাই করা হয়। তাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্বাবধানে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, নিয়ামত উল্ল্যা তৌহিদ, আবু নছর প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের  বিশেষ বৈঠকে জাতীয় সংসদে...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে...

আরও পড়ুন

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলীর বিভিন্ন...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন...

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মো.ছাবেরের ছেলে।র‌্যাব-৭...