রবিবার, ২ আগস্ট ২০২৬

আশঙ্কায় তিন শিশু

হালিশহরের গ্যাস বিস্ফোরণ: একে একে নিভে গেল পরিবারের ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন শিশু, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিপন হোসাইন (৩১) মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

শিপন হোসাইন ওই বাসার গৃহকর্তা সাখাওয়াত হোসাইনের ছোট ভাই। এর আগে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাখাওয়াত হোসাইন। বিস্ফোরণের দিন সোমবার ঢাকায় নেওয়ার পথে মারা যান সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০)।

পরদিন মঙ্গলবার সকালে একই হাসপাতালে মারা যায় সাখাওয়াতের ১৬ বছর বয়সী ছেলে শাওন। একই দিন দুপুরে মারা যান সাখাওয়াতের আরেক ভাই সামির আহমেদ (৪০)। পরে রাত পৌনে ১১টার দিকে মারা যান সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০)।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সাখাওয়াতের মেয়ে উম্মে আইমান স্নিগ্ধা (১০), সামিরের ছেলে ফারহান আহমেদ আনাছ (৬) ও মেয়ে আয়েশা (৪)। চিকিৎসকদের তথ্যমতে, স্নিগ্ধার শরীরের ৩৮ শতাংশ, আনাছের ৩০ শতাংশ এবং আয়েশার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। সেহেরি খাওয়ার সময় বিকট বিস্ফোরণের পর বাসার ভেতরে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা একে একে ঘর থেকে বের হয়ে আসেন।

দুর্ঘটনার পর প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পেশায় গ্যারেজ মালিক সাখাওয়াত হোসাইন প্রায় দেড় বছর আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি স্ত্রী-সন্তান ও গ্যারেজের এক কর্মচারীসহ সেখানে বসবাস করতেন। কয়েকদিন আগে চিকিৎসার জন্য তার ছোট ভাই সামির আহমেদ পরিবার নিয়ে ওই বাসায় বেড়াতে আসেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...