শনিবার, ৯ মে ২০২৬

প্রয়াত ক্রীড়া সংগঠকদের স্বরণে সিজেকেএস ক্লাব সমিতির ইফতার ও দোয়া মাহাফিল

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা ক্রীড় সংস্থায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া প্রয়াত ক্রীড়া সংগঠকদের রুহের মাগফেরাত কামনায় সিজেকেএস ক্লাব সমিতির আয়োজন করে ইফতার ও দোয়া মাহাফিলের।  আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহাফিল বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

বক্তারা তাদের বক্তব্যে বিগত দিনে সিজেকেএস সহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ক্রীড়া সংগঠকদের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন। অনুষ্টানটি ইফতার ও দোয়া মাহফিল হলেও বক্তাদের বক্তব্যে উঠে আসে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাফুফেকে পুনরায় বরাদ্দ দেওয়ার বিষয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বহুমুখী ব্যবহারের একটি স্টেডিয়াম। কাজেই এটি একটি ইভেন্টকে বরাদ্দ দেওয়ার কোন সুযোগ নাই। তাই সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। বক্তব্য শেষে মাওলানা জয়নাল আবেদিন প্রয়াত ক্রীড়া সংগঠকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা যথাক্রমে আবুল হাশেম, হাফিজুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলাম, নুরুল আবছার, মাহবুবুল আলম,মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক ওয়াহিদ দুলাল, শাহাবুদ্দিন মো: জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, কার্যকরী কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সামা বিপ্লব, আলি হাসান রাজু, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সাবেক ক্রীড়া অফিসার মাহবুবুল আলম, হারুন অর রশিদ কাজল সহ সিডিএফএ, সিজেকেএস কাউন্সিলর এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....