শুক্রবার, ১২ জুন ২০২৬

সৌদি যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মালেকের

মো. এমরান। বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামনিউজ

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মালেক (৩৪) নিহত হয়েছেন।

বুধবার (দুপুর ২টা) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক সেন্টমার্টিন দ্বীপ-এর ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত আলী হোসেনের পুত্র। তিনি স্থানীয় ‘সি প্রবাল রিসোর্ট’-এর মালিক এবং এক কন্যা সন্তানের জনক। অল্প কিছুদিনের মধ্যেই তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। সে লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-এর রামু জোয়ারিয়ানালা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

বুধবার ছিল তার প্রশিক্ষণের শেষ দিন—কিন্তু সেটিই হয়ে উঠল তার জীবনেরও শেষ দিন।

প্রশিক্ষণ শেষে সিএনজি যোগে রামু থেকে কক্সবাজার শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন; তারা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুল মালেক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) শেষে এলএলএম ডিগ্রি অর্জন করেন। সেন্টমার্টিন দ্বীপ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে তিনি ছিলেন হাতেগোনা কয়েকজনের একজন।

নিজের ফেসবুক বায়োতে সর্বশেষ তিনি লিখেছিলেন—“মৃত্যুর পর আমার লাশটি জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করিও।” ইতোমধ্যে তার বাবা-মা ইন্তেকাল করেছেন। এখন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...

ঈদগাঁওতে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম জব্দ, আটক ৩

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক অভিযান পরিচালিত হয়েছে। ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময়...