শুক্রবার, ১২ জুন ২০২৬

কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প

মো. এমরান। বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামনিউজ

কক্সবাজার ও বান্দরবানের সীমান্তাঞ্চল এবং আশেপাশের এলাকায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে পর্যটন নগরী কক্সবাজার। এছাড়াও পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ, রামু উপজেলা এবং বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়িতে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র‍্যাক বলছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ।

কক্সবাজার শহরের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন জানান, হঠাৎ করে কম্পন অনুভব করেছি এখনো হাত-পা কাপছে। বিল্ডিংয়ের ৫ তলায় ছিলাম ভয় লেগেছে খুব। আল্লাহ আমাদের রক্ষা করুক।

উখিয়া উপজেলার পার্শ্ববর্তী পার্বত্য ইউনিয়ন ঘুমধুমের বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসান বলেন,৭-৮ সেকেন্ডের বেশি হবে পুরো ঘর কাঁপছিলো। আমাদের এদিকে এরকম ভূমিকম্প এর আগে অনুভব করিনি। হেফাজতের মালিক আল্লাহ।

উল্লেখ্য, গত ২২ দিন আগে ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকার ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিলো।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...

ঈদগাঁওতে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম জব্দ, আটক ৩

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক অভিযান পরিচালিত হয়েছে। ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময়...