সোমবার, ১০ আগস্ট ২০২৬

সবাইকে সততা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে: বোয়ালখালীতে জেলা প্রশাসক

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের স্ব স্ব অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। জনগণ পরিবর্তন চাই।
আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সে পথে চলা যাবে না। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী সিন্ডিকেট এসব কোনো কিছুই চলবে না। এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জেলা প্রশাসক বলেন, এই বাংলাদেশে সেসব আর হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান। অপরাধী যেই হোক না কেন, আইনের বিচারে সে তার অপরাধের শাস্তি পাবে। সেটি নিশ্চিত করতে হবে।

জনগণের সাথে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একে অপরের সহকর্মী, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

জেলা প্রশাসক বলেন, আইন সবার জন্য সমান। জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন ডি সি জাহিদুল ইসলাম মিঞা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও সহকারী প্রকৌশলী মো. ফারুক।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...