শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

খুব শীঘ্রই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে: এরশাদ উল্লাহ এমপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। নির্বাচনের আমেজ শেষ। এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কাজের পালা শুরু হয়েছে। নতুনভাবে কালুরঘাট সেতু নির্মাণ করা বেয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। নির্বাচনী ইশতেহারে এলাকাবাসীর কাছে আমার প্রথম প্রতিশ্রুতি ছিল কালুরঘাট সেতু নির্মাণ। এখন আর সমস্যা নেই, খুব শীঘ্রই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ জন্য রেল কর্তৃপক্ষের সাথে মাসে অন্ততঃ দুই বার সভা করে কালুরঘাট সেতুর নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করবো।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আলমাছ ম্যানসনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এসব কথা বলেন।

শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে ও পরে কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দেও সাথে শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ উল্লাহ।

এসময় তিনি বলেন, আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করবো। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে সরকার আপনাদের পাশে আছে। সকলের সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন এলাকা উপহার দিতে পারবো।

সাংসদ এরশাদ উল্লাহ বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচী শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কৃষকেরা সুফল ভোগ করবে। আমরা কৃষকদেরকে সার ও বীজ দিয়ে সহায়তা করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আমরা সারাদেশে কাজ শুরু করেছি। সারাদেশে ৫ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। অন্যান্য ভাতার ব্যাপারেও সরকার বিবেচনায় রেখেছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অনুষ্ঠিত তামাসার নির্বাচনগুলোতে জণগণ ভোট দিতে পারেনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকলেই সারাদেশে স্বতঃস্ফুর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’কে জয়যুক্ত করেছে। সবাইকে সাথে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে চাই।

চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশরের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপি’র আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস খান, সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাজী সোলায়মান, লোকমান উদ্দিন ও আবদুল করিম।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...