সোমবার, ১০ আগস্ট ২০২৬

অফিস- আদালত সর্বস্তরে বাংলা চালু করেছিল জাতীয় পার্টির শাসনামলে: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, মায়ের ভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদ, সালাম-বরকত-জব্বারসহ অসংখ্য নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বিশ্বে আজ স্বীকৃত। স্বাধীন বাংলাদেশে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দেশের সর্বস্তরে প্রতিটি অফিস-আদালতে বাংলা চালু করেছিল। দুঃখজনকভাবে পরবর্তী সরকারগুলো এর ধারাবাহিকতা রক্ষা করেনি। ৫২’র ভাষা আন্দোলনের পথ ধরেই ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ একটি মানচিত্র ও লাল-সবুজের পতাকায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে।

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও অঙ্গ সংগঠনসমূহের যৌথ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের এসব কথা বলেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, কে.এম. আবছার উদ্দিন রনি ও বাবুল আহমদ।

নগর যুব সংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, ইপিজেড থানা জাপার আহ্বায়ক জহুর উদ্দিন জহির, কৃষক পার্টির সদস্য সচিব নুর আহমদ মিঠু, ডবলমুরিং থানা জাপার সদস্য সচিব আরমান মিয়া, হালিশহর থানা জাপার আহ্বায়ক সাহাবুদ্দিন, আকবরশাহ থানা আহ্বায়ক হোসেন বাচ্চু, চান্দগাঁও থানা আহ্বায়ক সালামত ভূঁইয়া, ইপিজেড থানা সদস্য সচিব আবদুল লতিফ, যুবনেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আজগর আলী, পিকাশ শীল সাগর, খুলশী থানা জাপা নেতা হাসান আলী, বায়েজীদ থানার হাফেজুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রসমাজ নগর আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রায়হান প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...