সোমবার, ১০ আগস্ট ২০২৬

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ চট্টগ্রাম ভেন্যূতে যশোরের শুভ সুচনা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের চট্টগ্রাম ভেন্যূর খেলায় শুভ সুচনা করেছে যশোর জেলা দল।

আজ রোববার ২২ ফেব্রুয়ারী  চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোহর জেলা দল ৬ উইকেটে হারিয়েছে মাদারীপুর জেলা দলকে।

প্রথমে ব্যাট করতে নেমে মাদারীপুর জেলা দল ৪৬.৪ ওভারে ২০১ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আল আমিন ৬৪ এবং আবিদ করেন ৫৪ রান। এছাড়া রাকিব ২১ এবং সাজে দুর করেন ১৯ রান৷ যশোর জেলা দলের পক্ষে ৪টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান এবং টিপু সুলতান। জবাবে ব্যাট করতে নামা যশোর জেলা দল ৩২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন শাহরিয়ার সাকিব।

এছাড়া ইমরানুজ্জামান ২৬, মিকাইল ১৮, সাদমান ৩৩, কালাম সিদ্দিকী ৪৪ এবং তরফদার করেন ১৩ রান। মাদারীপুর জেলা দলের পক্ষে ২টি উইকেট নিয়েছেন রাজিন।

এর আগে সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে এবং সিজেকেএস সহ : প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কোচ মো: মোমিনুল হকসহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...