রবিবার, ৯ আগস্ট ২০২৬

বৃদ্ধ মা–বাবাকে কাঁধে করে বাঁচানো সেই রোহিঙ্গা যুবকের সঙ্গে মেসুত ওজিলের সাক্ষাৎ

মো. এমরান। বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামনিউজ

রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন–পীড়ন শুরু হলে ২০১৭ সালের আগস্টে লাখো রোহিঙ্গার মতো বাস্তুচ্যুত হন মোহাম্মদ আইয়ুব। প্রাণ বাঁচাতে পালানোর সময় তিনি তার বৃদ্ধ মা–বাবাকে দুই কাঁধে ঝুড়িতে বহন করে প্রায় ১৬০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন। টানা ১৫ দিনের কষ্টকর যাত্রা শেষে তিনি বাংলাদেশে পৌঁছান। সেই সময় তার এই মানবিক সংগ্রামের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

বর্তমানে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আইয়ুবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলেরএবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র Necmettin Bilal Erdoğan। তারা আইয়ুবের পরিবারের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোহিঙ্গা ক্যাম্প সফরের অভিজ্ঞতা শেয়ার করেন ওজিল। ইফতারের ছবি ও সফরের বিভিন্ন মুহূর্ত প্রকাশ করে তিনি জানান, রমজানের প্রথম দিন তিনি বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ানের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে একটি ফিল্ড হাসপাতাল, স্কুল এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তারা।

ওজিল তুরস্কের সরকারি সহযোগী সংস্থা Turkish Cooperation and Coordination Agency (টিকা) এবং দিয়ানেত ভাকফিকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে বিলাল এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ওজিল। টিকার আমন্ত্রণে তিনি উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন।

সন্ধ্যায় আইয়ুবের ঘরে তার পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন ওজিল, বিলাল এরদোয়ান ও প্রতিনিধি দলের অন্য সদস্যরা।

সফর প্রসঙ্গে বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা যেন নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে নিরাপদে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে তুরস্ক সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

আবেগাপ্লুত আইয়ুব বলেন, টিকার প্রতি তিনি কৃতজ্ঞ। ওজিলের মতো বিশ্বখ্যাত ফুটবলার ও বিলাল এরদোয়ানের মতো ব্যক্তিত্ব তার খোঁজখবর নিয়েছেন এবং একসঙ্গে ইফতার করেছেন—এটি তার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।

সীমান্ত পাড়ি দেওয়ার সেই দুঃসহ স্মৃতির কথা তুলে ধরে আইয়ুব বলেন, ঘরবাড়ি ছেড়ে মা–বাবাকে বাঁচাতে দীর্ঘ পথ অতিক্রম করেছেন তিনি। এখনো সেই কষ্টের দিনগুলো তার মনে ভেসে ওঠে। আশ্রিত জীবন কাটালেও একদিন নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি। বর্তমানে তিনি ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে টিকার একটি প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

টিকার কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইয়ুব শুরু থেকেই তাদের সঙ্গে যুক্ত আছেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে টিকা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ওজিল ও বিলাল এরদোয়ানের এই সফর রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে একটি বার্তা স্পষ্ট হয়েছে রোহিঙ্গারা একা নয়, তারা বিশ্বমানবতার অংশ।

চট্টগ্রাম নিউজ / এসডি /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...