সোমবার, ১০ আগস্ট ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বোধনের আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে “একুশ মানে মাথা নত না করা ” শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

শনিবার(২১ ফেব্রুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর আমতল রাইফেল ক্লাব সংলগ্ন শাহ আমানত মার্কেট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বোধনের সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহ’র সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেয়, বোধন সদস্য অনিমেষ পালিত, স্মরণ ধর, হোসনে আরা নাজু, অর্চি দত্ত, প্রিয়ন্তী চৌধুরী, শতাব্দী ভৌমিক, সুমী দে, মোহাম্মদ তাহসিন, টম্পী ভৌমিক, অনির্বাণ বনিক, গৌরিকা রায়, সৌম্য সরকার, অস্পিতা বড়ুয়া, তিমোত্তমা ঘোষ, ঋতুরাজ চৌধুরী, অদ্রিজা সাহা, রোদসী মেহেরীমা ও রয়া মাহষী।

আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ’র তাফসিরুল ইসলাম, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ’র সোমা মুৎসুদ্দী, তারুণ্যের উচ্ছ্বাস’র স্বপ্নীল বড়ুয়া ডানা, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ইকবাল হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’র তাসলিম হাসান। আরও উপস্থিত ছিলেন বোধনের সম্মানিত নির্বাহী সদস্য আবদুল হালিম দোভাষ, সহ-সভাপতি প্রণব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি, প্রচার সম্পাদক সন্দীপন সেন একা, লাভলী আক্তার নিশাত, রমিজ বাবু, রুমকী চৌধুরী, সুমী মল্লিক, ঋতু দে, শ্লোক, অভিজিৎ দেব, আনমোল, স্বস্তিকা প্রমূখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী। এছাড়াও মহান ভাষা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এ চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃন্দ আবৃত্তি “শিশুর ভাবনায় পৃথিবী” পরিবেশিত হয়। যার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা এবং মহড়া পরিচালনায় ছিলেন আরজু সেন শ্লোক।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...