সোমবার, ৬ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে কৃষকের আগ্রহে মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের আবাদ

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

প্রকৃতিতে বইছে এখন বসন্তের হাওয়া। বসন্তের উদাসী হাওয়ায় শহর তীরবর্তী বোয়াখালী উপজেলার প্রত্যান্ত মাঠ জুড়ে বাসন্তী রঙের-সূর্যমুখী ফুলের নজরকাড়া হাসি। শেষ বিকেলের নরম-কোমল রোদে মাঠজুড়ে সূর্যমুখী ফুলে ফুলে উজ্জ্বল হাসিতে কৃষকের মলিন মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে।

উপজেলার প্রত্যান্ত অঞ্চলে মাঠের পর মাঠ সবুজের মাঝে চোখ জুড়ানো হলুদ রঙের ঝলকানি দেখে যে কারোই মন জুড়িয়ে যায়। সূর্যমুখী যেন সূর্যের দিকেই মুখ করে থাকে। এ যেন এক চিলতে মাঠে সূর্যমুখী ফুলের দোলাচল।

জানা গেছে, সরকারি প্রণোদনায় এবং কৃষকদের আগ্রহে চট্টগ্রামের বোয়ালখালীতে এই ফসলের চাষ হয়েছে। সেই চাষে ফুলে ফুলে ভরে উঠেছে মাঠ। বাগানের উপরে উড়ছে মৌমাছি আর নানানরকম পাখি।

শেষ বিকেলে মৌমাছিরা সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত । চোখ ও মন জুড়িয়ে যাওয়ার মতো এক অপরূপ দৃশ্য। এমন মুগ্ধতা ছড়ানো দৃশ্য দেখে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। সবুজ মাঠের মাঝখানে হলুদ রঙের সূর্যমুখী বাগানের এই মনোরম দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কৃষক মো এস এম বাবরের সূর্যমুখি ফুল বাগানে এমন দৃশ্য দেখা গেছে।

কৃষক বাবর জানান, গত দুমাস আগে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখী বীজ সংগ্রহ করে ১ম বারের মতো ১ একর জমিতে সূর্যমুখির চাষ করেছেন তিনি। এছাড়াও পূর্ব আমুচিয়া কৃষক মো. জসিম উদ্দিন ৮ শতক ও পূর্ব ধোরলা গ্রামের কৃষক অজিত বড়ুয়া ৮ শতক জমিতে করেছেন সূর্যমুখি। চাষের জন্য পেয়েছেন সারও। অল্প সময়ে কম পরিশ্রমে লাভজনক ফসল সূর্যমুখী শুধু দেখতে রূপময় নয়, গুণেও অনন্য। এটি একটি তেলজাতীয় ফসল।

কৃষক বাবর বলেন, আগে জানতাম, কেবল ফুল হিসেবে সূর্যমুখী লাগানো হতো। পরে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি, সূর্যমুখীবীজ থেকে তেল পাওয়া যায়, যা তুলনামূলক দামি। বীজ বিক্রি এবং প্রক্রিয়ার সুযোগ পেলে এলাকার কৃষকেরা সূর্যমুখী চাষে অনেক বেশি আগ্রহী হবেন।’গাছ ও ফুল দেখে লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বাবর বলেন, অন্যান্য এলাকার কৃষকেরা যদি সূর্যমুখি চাষে আগ্রহী হয় ভোজ্যতেলের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে।

আগামী বছর আরও বেশি করে সূর্যমুখী চাষের চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি।
এদিকে সারোয়াতলির খিতাপচর এলাকায় ২০ শতক জমিতে সূর্যমুখি চাষ করেছেন কৃষক মো. শাহীন ও ধনা। ফুল আসতে শুরু হয়েছে বলে জানিয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষণ কুমার কারণ।

বোয়ালখালীতে সূর্যমুখির নির্ধারিত লক্ষ্যমাত্রা না থাকলেও সরকারি সহযোগিতায় এই ফসলের আবাদে কৃষকদের বেশ আগ্রহ বেড়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ নানাভাবে উৎসাহিত করা হচ্ছে বলে জানান ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো শাহানুর ইসলাম বলেন, সূর্যমুখী একটি স্বল্প মেয়াদি ও তুলনামূলক কম খরচের ফসল। বেশীরভাগ ক্ষেত্রে সূর্যমুখি চাষ ঝুঁকিমুক্ত। তেলের জন্য এই ফসলের চাহিদা দিন দিন বাড়ছে। রোপণের তিন মাসে এই ফসল ঘরে তোলা যায়। কষকেরা আগ্রহী হলে আগামীতে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি কমাতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষকদের মধ্যে। আবাদ বাড়লে এর সুফল পাওয়া যাবে বলে জানান তিনি ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

আরও পড়ুন

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...