সোমবার, ৬ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে সবজির বাম্পার ফলনে আর্থিক সচ্ছলতা ফিরেছে কৃষকদের

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎপাদিত নানান জাতের সবজিতে আর্থিক সচ্ছলতার পাশাপাশি উন্নত হচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। চলতি মৌসুমে রকমারি শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে, যা দেখে যে কারোই চোখ জুড়িয়ে যাবে। তবে জৈবসার ও সনাতন নানা পদ্ধতির মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করলেও রোগবালাই নিয়ে শঙ্কিত কৃষক। বেসরকারি কোম্পানির বালাইনাশক ব্যবহারে বিপাকে পড়ছেন কৃষকেরা।

গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে শীতকালীন বিভিন্ন শাক-সবজি। যার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মরিচ, মুলা, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, তিতে করলা, ঢেঁড়স, ধুন্দল, চিচিঙ্গাসহ শাকসবজির ভালো ফলন হয়েছে। এতে বাজারদর ভালো পাওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি। এছাড়া, চরাঞ্চলে তরমুজের বাণিজ্যিক আবাদও সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে, যেখানে ৭৫ দিনেই মিলছে ভালো ফলন।

শ্রীপুর খরণদ্বীপ এলাকার কর্ণফুলি নদীর পারের জমিগুলোতে গিয়ে দেখা গেছে সবুজ সবজির চাদরে ঢাকা। মাঠের এই চিত্র শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায়নি বরং কৃষকদের মুখেও হাসি ফুটিয়েছে।

এবার কৃষি অফিসের প্রদর্শনী পেয়ে ১৪ শতক জমিতে হাইব্রিড জাতের “গ্রীণ বল” বেগুন লাগিয়েছেন শ্রীপুর খরণদ্বীপ এলাকার কৃষক সুবল দে। এতে খরচ বাদে ৫০-৬০ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।

৬০ শতক জমিতে স্নো-ওয়াইট জাতের ফুলকপি চাষ করে ৮০ হাজার টাকা বিক্রি করেছেন ওই এলাকার কৃষক রূপক দে। তিনি বলেন, ফুলকপি বিক্রির পর পরই একই জমিতে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। এখন পর্যন্ত ৩০ হাজার টাকা বিক্রি করেছেন। আরো ৩০-৪০ হাজার টাকা বিক্রির আশা করছেন তিনি।
এদিকে সারোয়াতলীর খিতাপচর এলাকার দক্ষিণা বিলে গিয়ে দেখা গেছে, ধনিয়া পাতার সবুজ সমারোহ। এছাড়াও ঢেঁড়স, ধুন্দল, লাউ, শীম, টমেটোসহ নানান জাতের শাকসবজি।

পাওয়ার ট্রিলারের অভাবে যথাসময়ে চাষাবাদ করা সম্ভব না হলেও কোদালে কুপিয়ে
৬০ শতক জমিতে হাইব্রিড জাতের “রাজা সুপার ” ঢেঁড়স লাগিয়েছেন কৃষক মাহাবুব। এখন ফলন আসতে দেখা গেছে। পাশাপাশি ৬০ শতক জমিতে ধনিয়া পাতার চাষ করেছেন ওই এলাকার কৃষক মো সাজ্জাদ হোসেন। এতে ৬ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৪০ হাজার টাকা বিক্রি করেছেন বলে জানান তিনি।

এছাড়া জৈষ্ট্যপুরা, আমুচিয়া, করলডেঙ্গা এলাকায় গিয়ে দেখা গেছে একই চিত্র।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন এসব শাক-সবজি নিজেদের চাহিদা মেটানোর পরও বাণিজ্যিকভাবে সরবরাহ হচ্ছে স্থানীয় বাজারসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। অনেক কৃষক ইতোমধ্যেই আগাম জাতের সবজি ক্ষেত থেকে তুলে বিক্রি করে আবারও জমিতে সবজি চাষ শুরু করেছেন। ফলে লাভের পাশাপাশি ফিরছে পারিবারিক সচ্ছলতা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহানুর ইসলাম বলেন, চলতি মৌসুমে বোয়ালখালীতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে।
সরকারি সহায়তা সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শের কারণে মৌসুমি শাকসবজি তরমুজসহ বিভিন্ন ফসল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে লক্ষ্যমাত্রা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন...

আরও পড়ুন

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...