সোমবার, ১১ মে ২০২৬

প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেটে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের পৃষ্টপোষকতায় আয়োজিত প্রফেসর শায়েস্তা খান মোমেরিয়াল স্কুল ক্রিকেট টুর্নামেন্টেঁর শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।

আজ ১৬ ফেব্রুয়ারী সোমবার হালিশহর হাউজিং স্টেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে সানসাইন গ্রামার স্কুল ৮১ রানে সৃজন গ্রামার স্কুলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা সানসাইন গ্রামার স্কুল ১৯.১ ওভারে ১৮২ রান করে অল আউট হয়।

দলের পক্ষে ২২ বলে ৪৫ রান করে আদিল। এছাড়া ইভান ১৪, মিফতাহুল ৩২, সাদমান ৩৭ এবং ইব্রাহিম করে ২১ রান। সৃজন গ্রামার স্কুলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছে রিয়াদ এবং মারুফ। ২টি উইকেট নিয়েছে তারেক।

জবাবে ব্যাট করতে নামা সৃজন গ্রামার স্কুল ১৭.২ ওভারে ১০১ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ১৮ বলে সর্বোচ্চ ৩০ রান করে রিয়াদ।

এছাড়া দুর্জয় ২০ এবং অর্নব করে ১৪ রান। সানসাইন গ্রামার স্কুলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে আবদুল্লাহ নুর।

এছাড়া ২টি করে উইকেট নিয়েছে আদিল এবং সাকিব। অল রাউন্ড পারফরম্যান্সের জন্য সানসাইন গ্রামার স্কুলের আদিল চৌধুরী ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হয়। ১৪৩ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার সৃজন গ্রামার স্কুলের অনুরাগ রড়ুয়া । তাকে ট্রফি এবং একটি ব্যাট প্রদান করা হয়।

১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার সানশাইন গ্রামার স্কুলের তামিনুল ইসলাম। তাকে ট্রফি এবং এক জোড়া ক্যাডস প্রদান করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা অর্থ পুরষ্কার প্রদান করা হয়। রানার্স আপ দলকে দেওয়া হয় ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা।

তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই দলকে ব্যাট প্রদান করা হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মহানগরী ক্রীড়া সংস্থার সহ সভাপতি এবং অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সিএমপি ওয়াহিদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড এর জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান।

উপ-পুলিশ কমিশনার (সদর) সিএমপি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে ও ক্রিকেট সম্পাদক ফরিদ আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার সাইয়েদ হুসেইন পিশনামাজ, ম্যানেজার তাসবির হাকিম, সংস্থার সহ-সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংবাদিক ওসমান গনি মনসুর, প্রয়াত প্রফেসর শায়েস্তা খানের ছোট ভাই সাবেক ব্যাংকার মহব্বত খান, ছেলে ডাঃ ইসতিয়াক আজিজ খান, মেয়ে ফারজানা জেসমিন খান, সংস্থার নির্বাহী সদস্য সেকান্দর কবির, সিরাজুল হক খান, নওশাদ আলম চৌধুরী, আলী তারেক পারভেজ, সিডিএফএ সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এনামুল হক এনাম, আলী হাসান রাজু, আইনুল কবির জিতু সহ সংস্থার নির্বাহি কমিটি এবং ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...