শনিবার, ১৩ জুন ২০২৬

চিটাগাং ব্রাদার্স ক্লাবকে হারাল চিটাগাং সিটি ক্লাব

প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠ মাতালেন সাবেক ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

১২ ফেব্রুয়ারী যখন সারা দেশে নির্বাচনের উৎসব চলছিল তার পরদিন চট্টগ্রামের সাবেক ক্রিকেটাররা মেতেছিল প্রীতি ক্রিকেট ম্যাচে।

নগরীর কোয়ালিটি ক্রিকেট গ্রাউন্ডে এক ঝাঁক প্রজাপতি আয়োজিত উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং ব্রাদার্সকে হারিয়েছে চিটাগাং সিটি ক্লাব। সুপার ওভারে গড়ানো ম্যাচটিতে চিটাগাং সিটি ক্লাবের জয় ৮ রানের।
নির্ধারিত ১৫ ওভারের ম্যাচটিতে দু দলই করে ১০৪ রান করে। ফলে ম্যাচটি টাই হয়ে যায়। যার ফলে সুপার ওভারে নিস্পত্তি করতে হয় ম্যাচটি।

ম্যাচ শেষে ক্লাব কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় সাবেক ক্রিকেটার এবং ফুটবলার বর্তমানে ক্রিকেট কোচ তপন দত্ত, সাবেক কৃতি খেলোয়াড় নাসির খান, মোহাম্মেদ ফয়সল, আসিফ ইকবাল ও গৌতম মজুমদারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

একই সাথে দুই দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল। ম্যাচে সেরা বোলারের পুরষ্কার লাভ করেন নাসির খান ।

এস এম আনোয়ার হোসেন জিতেছেন সেরা ব্যাটসম্যানের পুরষ্কার।

এছাড়া মানু দত্ত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দীর্ঘ দিন পর এমন একটি ম্যাচে মাঠে নামতে পেরে দারুন উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা। ভবিষ্যতেও এধরনের ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...