শনিবার, ১৩ জুন ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শীঘ্রই

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট অংশগ্রহনকারী ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হবে এ টুর্নামেন্ট।

সম্প্রতি শেষ হয়ে যাওয়া সিসিএস ক্লাব কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যে সব ক্রিকেটার সি ও ডি ক্যাটাগরীতে রেজিস্টেশন করেছিল কিন্তু ড্রাফট পদ্ধতিতে কোন ক্লাবের পক্ষে অংশগ্রহনের সুযোগ পায়নি সে তালিকা হতে ৪ জন ক্রিকেটারকে আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহনে আগ্রহী ক্লাবগুলোকে সি ও ডি ক্যাটাগরী হতে ২ জন করে মোট ৪ জন রেজিস্ট্রেশন করাতে পারবে।

এছাড়া সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে নিবন্ধিত খেলোয়াড় হতে ১২ জন এবং চট্রগ্রাম জেলার স্হায়ী বাসিন্দা যারা বিসিবি আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এ অংশগ্রহন করেছে বা ট্রায়ালে ছিল অথচ সিজেকেএস আয়োজিত কোন পর্যায়ে ক্রিকেট লীগে অংশগ্রহন করেনি বা নিবন্ধিত হয়নি এ ধরনের ২ জন খেলোয়াড়কে দলভুক্ত করতে হবে।
অর্থাৎ বর্নিত ক্যাটাগরী মোতাবেক সর্বমোট ১৮ জন খেলোয়াড একটি ক্লাব দলভুক্ত করতে পারবে।

উক্ত টুর্নামেন্টে অংশগ্রহনে আগ্রহী সিজেকেএস অনুমোদিত দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহনকারী ক্লাবগুলোকে আগামী ২০ ফেব্রুয়ারী বিকাল ৪ টার মধ্যে সিসিএস কার্যালয়ে রেজিস্টশন ফি বাবদ ৫,০০০ টাকা পরিশোধ করে ক্লাবের নিজস্ব প্যাডে টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্মতি প্রদানের অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...