রবিবার, ২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় রাতের আধারে ১০ শতক সূর্যমুখী ফুলের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

উপজেলা কৃষি অফিসের পরামর্শে তেল উৎপাদনের জন্য ১০ শতক জমিতে সূর্যমুখী ফুলের বাগান করে বিগত বছর খরচের দ্বিগুণ লাভ করেছিল জাত কৃষক নুরুল ইসলাম। এবারও সে আশায় একই জমিতে  সূর্যমুখী ফুলের বাগান করেন তিনি। কিন্তু দুর্বৃত্তরা রাতের আধারে সব ফুলই কেটে ফেলেছে। মনে খুব কষ্ট পাওয়ায় আগামী বছর চাষ করবে কিনা দ্বিধায় রয়েছেন ওই কৃষক। শনিবার (১৪ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহালিয়া গ্রামে।

কৃষক নুরুল ইসলাম জানান, বিগত বছর উপজেলা কৃষি অফিস পরীক্ষামূলকভাবে তেল উৎপাদনের জন্য সূর্যমুখী ফুলের চাষ করতে তাকে উদ্বুদ্ধ করেন। ১০ শতক জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করে খরচের দ্বিগুণ লাভ করেন। এবারও বিগত বছরের ধারাবাহিকতাই একই জায়গায় ফুল চাষ করেন। ফুলের সৌন্দর্য দেখে পথচারীরা বাগানে গিয়ে ফুল ধরে ছবি তুলে। ফুল ধরে ছবি তোলার দৃশ্য আমার ভালো লাগায় এতে আমি কাউকে নিষেধ করি নাই। বিষয়টি পার্শ্ববর্তী কৃষকরা সহ্য করতে পারেনি। শনিবার রাতের আধারে কে বা কারা জমির সব ফুল কেটে দিয়েছে, বিষয়টি আমার মনে খুব কষ্ট দিয়েছে।

নুরুল ইসলাম বলেন, কৃষি অফিস বলেছেন, সূর্যমুখী ফুলের তেল খুব উপকারী এবং দামি। একথা শুনে সূর্যমুখী ফুলের বাগান করতে আমি উৎসাহিত হয়েছি। এরকম আচরণে আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, আমি একজন জাত কৃষক। সবজি ও ধানসহ ১০ কানি জমির চাষাবাদ করে থাকি প্রতিবছর। অনেক সময় বন্যার পানিতে ফসল নষ্ট হয়ে যায়। এতে অনেক লোকসান হয়। সে সময় মনে তেমন আঘাত লাগেনি। আমার প্রশ্ন মানুষ কি  সুন্দর ও ভালো জিনিসের কোন মূল্যায়ন করবে না ?

স্থানীয় আব্দুর রহমান বলেন, নুরুল ইসলামের বাগানে সূর্যমুখী ফুল ফোটার পর থেকে বাগানে গিয়ে অনেকে ফুল ধরে ছবি তুলছে। বিষয়টি খুব সুন্দর লাগে। যারাই এ কাজ করেছে তা ঠিক করেনি।

সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনে উপসহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে  পাঠিয়েছি। আগামীতে নুরুল ইসলামকে দিয়ে আরও বড় পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করা পরিকল্পনা রয়েছে। আইনগত ব্যবস্থা কৃষক চাইলে নিতে পারে, এতে আমি সহযোগিতা করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...