সোমবার, ৬ এপ্রিল ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে চকরিয়ায় প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে তিন দিনে চকরিয়ায় প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে চকরিয়ার বরইতলীর ফুলবাগানে।

ফুলের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। চলতি বছর উপজেলার বরইতলিতে গোলাপ,গ্লাডিওলাস চাষ হয়েছে প্রায় ৫০ একর জমিতে।পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের বাজার তুঙ্গে থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছিল ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের বরণ,পথসভা এবং বিজয় মিছিলে ফুলের ব্যাপক চাহিদা ছিল। চাহিদার পারদ তুঙ্গে থাকায় ফুলের দাম ছিল ঊর্ধ্বমুখী এবং বিক্রিও হয়েছে সন্তোষজনক। ফলে ফুরফুরে মেজাজে পুরো মৌসুমের বেচাকেনা শেষ করেছেন ফুলের রাজ্য বরইতলির চাষিরা।

বরইতলির ফুলচাষী মোহাম্মদ আজিজ জানায়, তিনি ১ একর জমিতে গোলাপ চাষ করেছেন। এতে খরচ হয়েছে তিন লাখ টাকা। ভালোবাসা দিবস এবং গত তিন মাসে তিন লাখ টাকার ফুল বিক্রি করেছেন।আগামীতেও অনেক টাকার ফুল বিক্রির প্রত্যাশা করেন। বাগান থেকে একটি গোলাপ বিক্রি করা হচ্ছে ১০ থেকে ১২ টাকা।আর গ্লাডিওলাস ২০ টাকা। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই বাগান থেকে ফুল ক্রয় করে নিয়ে গেছে।

চকরিয়া উপজেলার বরইতলি রাস্তার মাথার আলভি ফুল আড়ৎতের স্বত্বাধিকারী মোজাম্মেল হক জানায়-তার দোকান থেকে দুইদিনে ৪লাখ টাকার ফুল বিক্রি হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি বন্ধ থাকার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে চকরিয়া উপজেলার বরইতলি থেকে ২কোটি টাকার ফুল বিক্রি হয়েছে । এসব ফুল দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বাহিরেও রপ্তানি করা হয়। বর্তমানে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

আরও পড়ুন

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি...