রবিবার, ২ আগস্ট ২০২৬

ঐক্যের ডাক,উন্নয়নে সবাইকে পাশে থাকার আহবান নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরীর

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির লোহাগাড়া–সাতকানিয়া গড়ে তুলতে চান তিনি। নিজেকে কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এলাকার সকল মানুষের প্রতিনিধি উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কাউকে প্রতিপক্ষ মনে করে নয়।আমি মনে করি লোহাগাড়া–সাতকানিয়া একটি পরিবার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টে লোহাগাড়া–সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকলের দোয়া ও অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা সবাই মিলে সুন্দর একটি পরিবার সাজাই।

নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, লোহাগাড়া–সাতকানিয়াকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলকে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পরিবেশ বিধ্বংসী এসব কর্মকাণ্ডের সঙ্গে যে দলেরই লোক জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে তার অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও স্পষ্ট করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যানজটে অতিষ্ঠ লোহাগাড়াবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত বাস টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি কয়েকটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় প্রশাসন এবং ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমির আসাদুল্লাহ ইসলাসাবাদী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, কলাউজান ইউনিয়নের সাবেক আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস, লোহাগাড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. ছালেহসহ লোহাগাড়া ও সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...