চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে একটি টেলিকমের দোকান। এতে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর বড়পুকুরপাড় এলাকায় ‘হাছান টেলিকম’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক হাছান জানান, রাত ১টার দিকে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হাছান জানান, ঋণ নিয়ে তিনি দোকানের মালামাল ক্রয় করেছিলেন। দোকানে থাকা বিভিন্ন কসমেটিকস ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আর এইচ/
