রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঢল নামানো ভোটারই নতুন বাংলাদেশের আশা: ডিসি চট্টগ্রাম

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সাধারণ ভোটাররা প্রশাসনের ওপর আস্থা রেখেছেন বলেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে মানুষের ঢল নেমেছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, “আমরা জাতিকে কথা দিয়েছিলাম একটি উৎসবমুখর ভোট উপহার দেব। আলহামদুলিল্লাহ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সব আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ভোটারদের ঢল দেখে মনে হচ্ছে আমাদের সকল প্রস্তুতি স্বার্থকতা পেয়েছে।

তিনি বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ এবং আকুতি এতটাই প্রবল যে কোনো দুষ্কৃতিকারী অপচেষ্টা চালাতে পারবে না। মানুষই তাদের প্রতিহত করবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী তো আছিই। মানুষের উপস্থিতিই সবচেয়ে বড় নিরাপত্তা বলে উল্লেখ করেন তিনি।

ভোটকেন্দ্রে লম্বা লাইনের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, একই সময়ে সবাই ভোট দিতে আসায় কিছু কেন্দ্রে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। দুটি ভোট একসঙ্গে হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। সবাই নির্ভয়ে ও নিঃসংকোচে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

তিনি আরও জানান, চট্টগ্রামজুড়ে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
মো. জাহিদুল ইসলাম মিয়া বলেন, উৎসব মানেই সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের অংশগ্রহণ। আমরা দেখছি সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। এটি একটি সত্যিকারের উৎসবমুখর পরিবেশ।
ভোটের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিদর্শিত কেন্দ্রে তিন ঘণ্টায় প্রায় ২৩ শতাংশ ভোট পড়েছে। কিছু কিছু কেন্দ্রে এর চেয়েও বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...