রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১১ আসনে গণসংযোগ শেষে ইপিজেড চত্বরে পথসভা ও গণমিছিল

জাতীয় পার্টি সব সময় এদেশের মানুষের জন্য রাজনীতি করে: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের আজ ৮ ফেব্রুয়ারি রোববার বিকালে পতেঙ্গা কাঠগড়, ষ্ট্রীলমিল বাজার, সিমেন্ট ক্রসিং, আকমল আলী রোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সন্ধ্যা ৬টায় ইপিজেড চত্বরে পথসভা শেষে গণমিছিলের মাধ্যমে সমাপ্তি করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আবু তাহের।
পথসভায় তিনি বলেন, জাতীয় পার্টি এদেশের গণমানুষের দল। জাতীয় পার্টি দেশের কল্যাণে, মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টির শাসনামলের এদেশের উন্নয়ন-অগ্রগতির কথা এদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আমরা শান্তি-উন্নয়ন ও কল্যাণের পক্ষে।

আবু তাহের বলেন, জাতীয় পার্টি সব সময় এদেশের মানুষের জন্য রাজনীতি করেছে। দেশের মানুষ-শান্তি চায়-গণতন্ত্র চায়। আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র ফিরে আসুক-দেশের মানুষ এটাই দেখতে চায়।

পথসভা ও গণমিছিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, জাপা এস এম সাইফুল্লাহ সাইফু, জহুর উদ্দিন জহির, যুবনেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, পিকাশ শীল সাগর, সিরাজুল ইসলাম চৌধুরী, আরমান মিয়া, শাহাবুদ্দিন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, আবদুল লতিফ, যুব নেতা, জাহিদুল ইসলাম জাহিদ, নুরুজ্জামান প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...