রবিবার, ৯ আগস্ট ২০২৬

আগ্রাবাদ-বারিক বিল্ডিং এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে

দেশের মানুষ আবার লাঙ্গলের বিজয় দেখতে চান: জাপা প্রার্থী আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম ১১ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টা থেকে আগ্রাবাদে গণসংযোগ শুরু করেন। এসময় তিনি রাত পর্যন্ত আগ্রাবাদ বাণজ্যিক এলাকা থেকে যাদুঘর হয়ে ডেবার পাড়, রশিদ বিল্ডিং, রেড়িও ভবন, বাংলা বাজার হয়ে বারিক বিল্ডিং এলাকার অলিগলিতে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সকল সমস্যা নিরসন করবো। এখানকার ব্যবসায়ীদের জন্য সত্যিকারের-ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবো। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা-এই চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। সঠিক পরিকল্পনার অভাবে দিনদিন শতাব্দীর প্রচীনতম এই বাণিজ্যিক এলাকার জৌলুস হারিয়ে যাচ্ছে। এই জৌলুস ফিরিয়ে আনার জন্য তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

তিনি বলেন, দেশের মানুষ আবার লাঙ্গলের বিজয় দেখতে চান। নির্বাচিত হয়ে জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া চাই। এই ওয়ার্ড়ের অনেক সমস্যা রয়েছে-ইনশাল্লাহ আপনাদের ভোটে লাঙ্গল জয়ী হলে সকল সকল সমস্যার সমাধান করবো।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জা-পা যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, বাবুল আহাম্মদ, নগর যুবনেতা কায়সার হামিদ মুন্না, সদরঘাট থানার আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, জা-পা নেতা আরমান মিয়া, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, মোহাম্মদ ওসমান, জাহিদুর ইসলাম জাহিদ মোহাম্মদ জাবেদ প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...