সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রাইজিং স্টার ক্লাব এবং রাইজিং স্টার জুনিয়র।
আজ শনিবার ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্টিত প্রথম সেমিফাইনালে রাইজিং স্টার ক্লাব ১৬ রানে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
অপর সেমিফাইনালে রাইজিং স্টার জুনিয়র ৩৩ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামী ১০ ফেব্রুয়ারী ফাইনালে মুখোমুখি হবে দুই রাইজিং স্টার। খেলাটি অনুষ্ঠিত হবে সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নামা রাইজিং স্টার ক্লাব নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসাদুর ৩৫, ইসমাইল ২৭, রিপন ১৬ এবং সাজিবুল ১০ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ১৩ রানে ৪ টি উইকেট নিয়েছেন মহিউল আলম।
জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা ১৯.৩ ওভারে ১০৯ রান করে অল আউট হয়। সাব্বির ২০, জাবেদ ১৬, শাহাদাত করেন ১৬, ইকবাল ১৭, মহিউদ্দিন ১৪ এবং শাহরিয়ার করেন ১০ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন সোহেল। এছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন জুনাইদ, অনিক এবং সাজিবুল। বিজয়ী দলের ইসমাইল হোসেন অনিক ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং আলী আজম।

দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার জুনিয়র। কপিল উদ্দিনের দুর্দান্ত ৪৫ বলে ৬৮ রানের উপর ভর করে ১৪১ রান সংগ্রহ করে। কপিল উদ্দিন ছাড়া দলের পক্ষে ইমরুল ১৫, মিনহাজ সাকিব ১২ এবং ইশতিয়াক ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। মোহামেডানের পক্ষে ২ টি করে উইকেট নিয়েছেন তৌহিদুল, শহীদুল এবং শাখাওয়াত।
জবাবে ব্যাট করতে নামা মোহামেডান ১৯.২ ওভারে ১০৮ রান করে অল আউট হয়। দলের পক্ষে সাজ্জাদ ২৩, শহীদুল ১২, তাহজিবুল ১৮, তানভীর ১৮ এবং তসলিম করেন ১৭ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২৭ রানে ৪ টি উইকেট নিয়েছেন মিনহাজ সাকিব। ওয়াকি উদ্দিন এবং ইমরুল করিম। রাইজিং স্টার জুনিয়রের মিনহাজ সাকিব ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলহাজ আবুল হাশেম এবং মহসিনুল আবেদীন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
