শনিবার, ১৬ মে ২০২৬

বিসিবি অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের হয়েছে চট্টগ্রাম জেলা দল। আজ শনিবার ৭ ফেব্রুয়ারি নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৫ উইকেটে লক্ষীপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা লক্ষীপুর জেলা দল নির্ধারিত ৪০.৪ ওভারে ৭২ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তিনজন দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলো বক্কর ১২, আজমল ১২ এবং এলডিচ ১০ রান। পাঁচ জন ব্যাটার আউট হয়েছে শুন্য রানে। সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত থেকে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছে শায়ান এবং রাদিব। ২ টি করে উইকেট নিয়েছে মারুফ এবং আবরার।

জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ২২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকে আদৃত বিশ্বাস। লক্ষীপুরের পক্ষে ২টি উইকেট নিয়েছে আরাফাত। চট্টগ্রাম জেলা দলের আলী শায়ান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। পরে অতিথিবৃন্দ চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় কর্মকর্তাদের ট্রফি তুলে দেন। চট্টগ্রাম জেলা দলের কোচের দায়িত্ব পালন করেন জেলা কোচ মাহবুবুল করিম মিঠু। আর ম্যানেজারের দায়িত্ব পালন করেন সোহেল আহমদ।চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

আরও পড়ুন

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...