রবিবার, ২ আগস্ট ২০২৬

জামায়াতে ইসলাম কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? – সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জামায়াতে ইসলাম কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের যেখানে জামায়াতের প্রার্থীরা কাজ করছে, সেখানে তাদের বিভিন্ন কার্যক্রমের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তিনি অভিযোগ করেন, তারা শুধু জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার চেষ্টা করছে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, “যারা ইনসাফের কথা বলে ভোট চায়, অথচ নিজেদের শরিক দলের সঙ্গে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না।”

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল। এছাড়া জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...