রবিবার, ২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

অগ্নিসংযোগে ভয় নয়, ধানের শীষের জোয়ার অব্যাহত

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া -সাতকানিয়) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী অফিস ও ব্যানারে অগ্নিসংযোগ করছে। গতকাল রাতেও সাতকানিয়ার মাদার্শা এলাকায় তার নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী অফিস ও ব্যানার পুড়িয়ে আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। ঐক্যবদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া বিএনপিকে কোনো ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ৭২ ঘণ্টার মধ্যে মাদার্শায় আমার অফিসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করতে হবে। আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। তা না হলে জনগণকে সাথে নিয়ে আমরা তার জবাব দিতে বাধ্য হব।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাংলা ক্লাব, বাবুনগর ও মাঝের দোকান এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন এবং এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সাতকানিয়া-লোহাগাড়ায় নজিরবিহীন উন্নয়ন হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ন্যায় ও সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, একটি মহল তাকে এবং বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তবে জনগণ এসব প্রত্যাখ্যান করছে।তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, বিএনপি নেতা গোলাম রসুল মোস্তাক, অ্যাডভোকেট ওমর চৌধুরী, রমজান আলী, জামাল হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, সাব্বির আহমদ এবং ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস প্রমূখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...