সোমবার, ২৯ জুন ২০২৬

জনগণকে ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাই

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়া উদ্দীন বলেছেন, “জনগণকে আমরা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, “নির্বাচনী কেন্দ্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারাই। সম্পূর্ণ নীতিমালা প্রতিপালন করে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে ক্যাম্পের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনাদের আসল কৃতিত্ব হলো—ভোট গণনা সম্পন্ন করে সুষ্ঠুভাবে ফলাফলসহ ভোট কেন্দ্র থেকে তুলে আনা।”

প্রিজাইডিং অফিসারদের কেন্দ্রের কার্যকরি ব্যক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, “কেন্দ্রে দুইভাবে বিশৃঙ্খলা হয়—একটি বাইরে থেকে, অপরটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের, ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে তা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে। এটি মূলত মিস ম্যানেজমেন্টের কারণে হয়। তাই আন্তরিকভাবে ম্যানেজারের ভূমিকা পালন করতে হবে। সকল ধরনের ক্ষমতা আপনাদের রয়েছে।”

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, “বিগত দিনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভিন্ন। এখন পর্যন্ত কোনো নির্বাচনী সহিংসতা ঘটেনি। এর কৃতিত্ব জনগণ ও রাজনৈতিক দলগুলোর। তাদের সংযম আমরা দেখেছি। একটু দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তা প্রয়োগ করলেই সফল হওয়া সম্ভব।”

এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, “সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। পাশাপাশি শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী এবং অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।

সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

এদিন ভোটগ্রহণ কার্যক্রমের জন্য ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করে নির্বাচন কমিশন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

আরও পড়ুন

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...