শনিবার, ১৬ মে ২০২৬

উত্তর কাট্টলীতে দিনব্যাপী গণসংযোগকালে

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, একটি গোষ্ঠী জনগণের রায়ের তোয়া না করে গভীর ষড়যন্ত্রের পথে হাঁটছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে সর্তক থেকে কেন্দ্রে চলে আসবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিক, শাহের পাড়াসহ কয়েকটি এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, উন্নয়নের উদ্দেশ্য লোক দেখানো কিংবা বড় বড় বুলি আওড়ানো নয়; জনচাহিদা আর সময়ের বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে তা ত্বরান্বিত করতে হয়। বড় বড় প্রজেক্ট যেমন দরকার, তেমনি এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী ছোট ছোট কর্মযজ্ঞের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হয়। সামনের দিনে বিএনপি দেশসেবার সুযোগ পেলে এই দুটোর সমন্বয় সাধনই হবে আমাদের প্রথম লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

আসলাম চৌধুরী বলেন, শহরের সাথে সীতাকুন্ডের সংযোগটা দীর্ঘদিনের আত্মার বন্ধনে আবদ্ধ। সামনের দিনেও একতাবদ্ধতা অটুট থাকবে। মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকতে। সবাইকে বুঝিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মঈনু চৌধুরী, আয়ুব খান, আব্বাস রশিদ, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরিদ উদ্দিন, সাহেদ আকবর, গিয়াস উদ্দিন টুনু, ছোটন, মেজবাহ, ফারুক, পলাশ, ইকবাল, সেলিম, তৌসিফ, সামীর প্রমূখ।

পরে আসলাম চৌধুরী বিকাল ৩টায় সীতাকুন্ডের বাড়বকুন্ড এক নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে সীতাকুন্ড উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

উন্নয়নের নামে দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

আরও পড়ুন

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...