শনিবার, ১৬ মে ২০২৬

লোহাগাড়ার আধুনগরে গণসংযোগ

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে হলে সৎ, সচেতন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে ইনসাফভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারী  সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।

গণসংযোগকালে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী কখনো লুটপাটের রাজনীতি করেনি, ক্ষমতার মোহে মানুষের অধিকার হরণ করেনি। বরং এ দল সব সময় আল্লাহভীতি, সততা ও জনকল্যাণকে সামনে রেখে রাজনীতি করেছে। দেশের মানুষের জান-মাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় দাঁড়িপাল্লা মার্কাই একমাত্র ভরসা।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,

আজ সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজ ধ্বংসের মুখে। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ আমাকে অতীতে দুইবার সংসদে পাঠিয়েছিল। আমি তখন নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করেছি। কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কেউ তুলতে পারেনি। আগামীতেও যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

দিনব্যাপী লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় আরও উপস্থিত ছিলেন  ডেপুটি এটর্নি জেনারেল ও লোহাগাডা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ডঃ মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর হোসেন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি মোহাম্মদ জুনায়েদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষম সদস্য মাওলানা শামীম ওসমান, এডভোকেট আবু মোজাফফর আহমদ, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, সহকারি পাবলিক প্রসিকিউটর শরিফুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম,জামায়াত নেতা মাওলানা মোঃ মহিউদ্দিন, এমএ কাসেম,  মোঃ রাসেল,মোঃ জুনায়েদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভাগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

উন্নয়নের নামে দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

আরও পড়ুন

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...