সোমবার, ৬ এপ্রিল ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে মোহামেডান ও বন্দর একাদশ সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা।

আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে সিটি কর্পোরেশন একাদশকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অপরদিকে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা গ্রুপ রানারআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।

আজ বিকেলের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সিটি কর্পোরেশন একাদশ। মোহামেডানের শহীদুল এবং তৌহিদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয় সিটি কর্পোরেশন। দলের পক্ষে দিপু ২৬, জয় ১১, কৈলাশ ২০ এবং সাজ্জাদ করেন ১১ রান। মোহামেডানের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন শহীদুল এবং তৌহিদুল। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় এ সেমিফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে ২১ বলে ৪৬ রান করেন সাজ্জাদ। ২২ বলে ২২ রান করেন শহীদুল। ১০ রান করেন সাব্বির এবং তাহজিবুল। মোহামেডানের শহীদুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু হেনা মোস্তফা কামাল টুলু।
এর আগে দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েও শেষ চারে যেতে পারেনি ইস্পাহানি এস সি। ইস্পাহানির কাছে ৭ উইকেটে হেরেছে ব্রাদার্স।প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ১৮.৪ ওভারে ৬৮ রান করে অল আউট হয়। দলের পক্ষে কাজি কামরুল ইসলাম ১৮ ও আরমান হোসেন ১২ রান করেন। ইস্পাহানীর পক্ষে ইফরান হোসাইন ৯ রানে নেন ৪ উইকেট।

এছাড়া রিফাত ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান করে ম্যাচ জিতে নেয়। তারপরও দু দলই বিদায় নেয় সেমিফাইনালের আগে। ইস্পাহানীর পক্ষে মোহাম্মদ হান্নান ২০ বলে অপরাজিত থাকেন ৩৩ রান করে। রাকিবুল ইসলাম ৮ বলে করেন ১২ রান। ম্যাচ সেরা হয়েছেন ইস্পাহানির মোঃ ইফরান হোসাইন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আসাদুজ্জামান খান ও মোঃ সামিউল হাসান রুমন।

সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে রাইজিং স্টার জুনিয়রের। আর চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে রাইজিং স্টার ক্লাবের।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

আরও পড়ুন

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...