সোমবার, ৩ আগস্ট ২০২৬

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ফটিকছড়িতে নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের অন্তর্গত জাফতনগর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যালেটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আব্দুল্লাহপুর ইউনিয়ন ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এছাড়া পশ্চিম জাহানপুর এলাকায় নির্বাচনী ক্যাম্পিং উদ্বোধন করেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে যারা ব্যাংক লুট করেছে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, ফটিকছড়ির আপামর জনগণ জাগ্রত হয়েছে এবং দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করেছে।

পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, বিগত সময়ে দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ বলেন, জনগণের সমর্থন দিন দিন বাড়ছে। মানুষ আর মিথ্যা প্রতিশ্রুতি চায় না, তারা জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা চায়।

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বলেন, ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দেওয়া নীতির অবসান ঘটাতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে সৎ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আলী আওয়াল, রাশেদুল আলম মঞ্জু, লেয়াকত আলী, জাফতনগর ২ নম্বর ওয়ার্ড সদস্য তালেব মেম্বার, মাওলানা নাসির, ডা. মাসুদ, মুহাম্মদ হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুর রশিদ, আলমগীর সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...