সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-৯ আসনে রিকশা চালকদের সঙ্গে জামায়াত প্রার্থীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রিকশা চালকদের নিরাপদ, ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখব- ডা. একেএম ফজলুল হক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৯ আসনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রিকশা চালকদের সঙ্গে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একে এম ফজলুল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশে অংশ নেন।

বুধবার রাতে নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি হলে আয়োজিত এ প্রীতি সমাবেশে রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে ডা. ফজলুল হক বলেন, রিকশা চালকরা শহরের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি নির্বাচিত হলে রিকশা চালকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ও ভোগান্তি ছাড়াই নিজ নিজ কাজ করতে পারে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত রিকশা চালকরা তাদের দৈনন্দিন নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা যানজট, পুলিশি হয়রানি, নির্দিষ্ট রিকশা স্ট্যান্ডের অভাব এবং সামাজিক নিরাপত্তার ঘাটতিকে তাদের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন।

প্রীতি সমাবেশে বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর প্রমুখ। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডা. ফজলুল হক রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...