বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বোয়ালখালীতে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতংক

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। গত দুইদিনে একই কায়দায় ঘরে ঢুকে আলমিরা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল।

এবার জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে ঢুকে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

এসময় পরিবারের সদস্যরা নগরীর বাসায় ছিলেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। দেখা গেছে জানালার গ্লাস ভাঙা, গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা।

শহীদুলের বোন শাহীন আক্তার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। ঘরের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী ও ফিটিংস সামগ্রী, আলমিরায় রক্ষিত ৩ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল। তবে গ্রিল কাটার ৩টি মেশিন রেখে গেছে।

তিনি আরও জানান, নতুন ঘরে সম্প্রতি বাথরুম ফিটিংস এবং আধুনিক সরঞ্জাম লাগানো হয়েছিলো। চোরের দল ইংলিশ কমেডসহ এসব সরঞ্জাম খুলে নিয়ে গেছে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামের বৈদ্য বাড়ির শিমুল বিকাশ বড়ুয়ার ঘরে ঢুকে ২টি আলমিরার লক ভেঙে নগদ ৩ লাখ টাকা ও ১৪ লাখ টাকা মূল্যমানের ৬ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় শিমুল বিকাশ বড়ুয়ার স্ত্রী লাভলী বড়ুয়া বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে সারোয়াতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠান গিয়েছিলাম। সেখান থেকে বিকেলে ডাক্তার দেখাতে নগরে যাই। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের তালা খুলে দেখি পেছনের দরজা খোলা। সমস্ত জিনিসপত্র এলোমেলো।

শিমুল বিকাশ বড়ুয়া জানান, তিনি স্থানীয় ধম্মানন্দ বিহারের কোষাধ্যক্ষ। বিহারটি উন্নয়ন কাজের নগদ টাকা এবং তার চাকুরি থেকে পাওয়া মাসের বেতন আলমিরা ড্রায়ারে রেখেছিলেন।

বোয়ালখালী উপজেলায় গত দুই মাস ধরে টানা চুরি সংগঠিত হচ্ছে। উপজেলা একাধিক মসজিদ, মন্দির, সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারী এবং বসতঘরে চুরি সংগঠিত হয়েছে। ডাকাতি সংগঠিত হয়েছে ৩টি।

এতে দেখা দিয়েছে জনমনে উদ্বেগ। চুরি পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরের টিকিটিও ধরা যায়নি। থানায় অভিযোগের পর অভিযোগ জমা পরলেও চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধী শনাক্ত করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিতে শংকা দেখা দিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি শুনেছেন জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার...

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।বৃহস্পতিবার (মধ্যরাত) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কক্সবাজার ও মহেশখালী উপকূলের...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার (১০ জুন) ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর এ কে এম শামসুদ্দিন আহমেদ খোকন (৭৮) নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...