সোমবার, ৩ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার হাত ধরেই আনোয়ারায় শিল্পায়ন: সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, আনোয়ারায় গড়ে ওঠা সব শিল্পকারখানা বিএনপির শাসনামলেই প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এসব শিল্পকারখানা স্থাপন করা হয়, যেখানে বর্তমানে হাজার হাজার নারী-পুরুষ কর্মরত রয়েছেন। তারা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলার উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বিশাল সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত নারীদের জন্য ‘ফ্যামেলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি পুরুষদের জন্য ‘কৃষিকার্ড’, বেকারদের জন্য ১ হাজার ৫০০ টাকার ‘বেকার কার্ড’ চালু করা হবে। এছাড়া ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে সরওয়ার জামাল নিজাম বলেন, “আপনারা আজ স্বাধীন দেশে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, অথচ আপনারা কি এই স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন? আপনারাই পাকিস্তানি দোসরদের দিয়ে আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিলেন।” এ সময় তিনি সকল ধর্মের মানুষকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধরের সঞ্চালনায় এবং আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার।

উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান উদয় কুসুম বড়ুয়া, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, অপু বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, রুবেল বড়ুয়া, সুশীল বড়ুয়া, লায়ন আর. কে. দাশ রুপু, রাজীব ধর তমাল, বিপ্লব দে পার্থ, উজ্জ্বল বরণ বিশ্বাসসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, হাসান চেয়ারম্যান, ইকবাল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট লুকমান শাহ্ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...