শনিবার, ১৬ মে ২০২৬

বিসিবি অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে জেলা পর্যায়ের ফাইনালে চট্টগ্রাম জেলা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল।

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৫৭ রানের বড় ব্যবধানে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল হোসেন করে সর্বোচ্চ ৬৫ রান।
এছাড়া আদিত্য বিশ্বাস ৪০ এবং মাহিব ১০ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি।

খাগড়াছড়ি জেলা দলের সালমান শাহীন এবং সাকিবুল হাসান ৩ টি করে উইকেট লাভ করে। এছাড়া আবদুল্লাহ আল জোনায়েত ২ টি ও প্রহর ত্রিপুরা নিয়েছে ১ টি উইকেট।

জবাবে ব্যাট করতে নামা খাগড়াছড়ি জেলা দল চট্টগ্রামের আবরার খানের বোলিং তোপের মুখে পড়ে ৩৪.৪ ওভারে ১১৬ রান করে অল আউট হয়।

দলের পক্ষে আবদুল্লাহ আল জোবায়েদ ৩৫, মোঃ আশরাফুল ইসলাম ১৫ এবং নাইমুল ১১ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রামের আবরার খান ৮ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে নেয় ৫ উইকেট।
এছাড়া একটি করে উইকেট নিয়েছে শাহজালাল, ইকবাল, সোহান, মারুফ ও রাদিব।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উন্নয়নের নামে দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও...

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

আরও পড়ুন

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ করেছে। ফোরামের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গত শুক্রবার রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...