রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালে দুই রাইজিং স্টার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে রাইজিং স্টার এবং রাইজিং স্টার জুনিয়র।

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাইজিং স্টার ক্লাব ৫ উইকেটে শতদল ক্লাবের কাছে হেরেও সেমিফাইনাল নিশ্চিত করে। দিনের অপর ম্যাচে রাইজিং স্টার জুনিয়র ৩১ রানে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। গ্রুপ পর্ব শেষে রাইজিং স্টার, রাইজিং স্টার জুনিয়র এবং শতদল ক্লাব তিন দলেরই পয়েন্ট সমান ৬ করে। কিন্ত রান রেটে এগিয়ে থাকায় রাইজিং স্টার এবং রাইজিং জুনিয়র সেমিফাইনাল নিশ্চিত করে। সকালের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে মুনতাসীর করেন ৪৩ বলে ৫৩ রান। এছাড়া ইরফান ২০ এবং রিপন করেন ১৫ রান। শতদল ক্লাবের পক্ষে অনিক এবং নাবিল নিয়েছেন ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামা শতদল ক্লাব ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করলেও সেমিফাইনালে যেতে পারেনি। দলের পক্ষে ৪০ রান করেন নাবিল।
এছাড়া তুহিন ১৪, আলভী ২৪, সাব্বির ২৭ এবং অনিক করেন ১৩ রান। বিজয়ী দলের মাহবুব নাবিল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন মোহাম্মদ বাবুল এবং লিটন বড়ুয়া।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার জুনিয়র। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৭ রান করে তারা। দলের পক্ষে সাবেদুল ৩৪, ইশতিয়াক ২৯, মিনহাজ সাকিব করেন ২৩ রান। জবাবে ব্যাট করতে নামা শহীদ শাহজাহান সংঘ ১৮.২ ওভারে ৯৬ রান করে অল আউট হয়ে যায়।
দলের পক্ষে ইসরারুর ২৪, রুবেল ১৮, মেহেদী ১১, সৈকত ১৬ এবং রাজা করেন ১১ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২ টি করে উইকেট নিয়েছেন মিনহাজ সাকিব, মিনহাজ নুর এবং সাবেতুল। বিজয়ী দলের সাবেতুল ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন।
তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জসিম আহমেদ এবং ইউনুচ চৌধুরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...