রবিবার, ৯ আগস্ট ২০২৬

জিয়ার ঘোষণায় উজ্জীবিত জাতিকে কেউ থামাতে পারেনি পথসভায় আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই অদম্য সাহসী বাংলাদেশীরা কখনও হারেনি। হারতে পারে না। যারা সেসময় স্বাধীনতার বিরোধীতা করেছিলো, তারা আবারও আমাদের দেশের নারীদের কর্মমুখী হওয়া থেকে বিরত রাখতে চায়।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন ভাবনা কোনোমতেই সম্ভব না। বিভ্রান্তমূলক অপতথ্য ছড়িয়ে নারীকে গৃহবন্দী করে রাখার দিবাস্বপ্ন কোনোদিনই সফল হবে না।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকালে মুরাদপুর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ড ঐতিহ্য গতভাবেই বিএনপি রাজনীতির অন্যতম অনুকরণীয় সাংগঠনিক অঞ্চল হিসেবে পরিচিত। আর মুরাদপুর হলো সীতাকুন্ড বিএনপির শক্তিশালী ঘাঁটি। এখানে ধানের শীষের বিজয় নিশ্চিতে বিএনপি নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন সবসময়। ইনশাল্লাহ আগামী ১২ তারিখও এখানে ধানের শীষের বিজয় কেতন উড়বে।

তিনি আরও বলেন, আমাদের সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আমাদের সুযোগ আসলে প্রত্যেকটি এলাকার কাংখিত উন্নয়ন সাধন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই আমাদের কাজের সুযোগ রয়েছে। দলের পরিকল্পনার সাথে সাথে আমরা স্থানীয় প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত করবো ইনশাল্লাহ।

মুরাদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে মুরাদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরোয়ার কামাল ও মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, কাজী মোঃ মহিউদ্দিন, জহরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, আলতাফ হোসেন নিজামী, মুক্তিযোদ্ধা মহরম আলী, আকবর হোসেন, জসিম উদ্দিন মানিক, প্রবাসী নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, আবু জাফর, মোঃ শাহাবুদ্দিন, ।শামসুল আলম, আরমান শাকিল, রায়হান উদ্দিন পিন্টু, নূর মোহাম্মদ, শওকত হোসেন, তারিকুল ইসলাম, আনিসুল ইসলাম তুহিন, কাজী আনোয়ার, মোঃ আজম, জুয়েল, সাইফুল, সাদ্দাম, জামশেদ শাকিল প্রমূখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/
মোবাইল: ০১৮১৯৫৩৮৮৬৩

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...