রবিবার, ১৪ জুন ২০২৬

কক্সবাজারের শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়ে এক ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে কক্সবাজারে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম  ছাত্রী পূজা দাশ (১৬)। সে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও  মায়ানী ইউনিয়নের মনু ভূইয়াপাড়া এলাকার অপু দাশের মেয়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ১৭৫ জন তিনটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কক্সবাজার থেকে ফেরার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাসে উঠতে নির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনটি বাসে উঠার পর দেখা যায় ৪–৫ জন শিক্ষার্থী অনুপস্থিত। পরে তাদের খুঁজে এনে বাসে তোলা হয়। তবে সবশেষে পূজা দাশ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করা হয় এবং সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এরপর ওই শিক্ষার্থীকে ছাড়াই শিক্ষা সফরের দলটি মিরসরাইয়ে ফিরে আসে।

শিক্ষার্থীর বাবা অপু দাশ বলেন, আমরা অশিক্ষিত মানুষ। স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে পিকনিকে কক্সবাজারে নিয়ে গেছে। এত দূরের সফরে এত শিক্ষার্থী নিয়ে গেলেও প্রধান শিক্ষক যাননি। এখন পর্যন্ত মেয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সহকারী শিক্ষক রতন বাবু নাকি ফেরার সময় পথিমধ্যে নেমে যান, এতগুলো ছেলে-মেয়ে রেখে। পরে একজন শিক্ষক আমাকে ফোন করে জানান, আমার মেয়ে পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন বলেছি আপনারা দায়িত্ব নিয়ে আমার মেয়েকে নিয়ে গেছেন, দায়িত্ব নিয়েই তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমি কি সেখানে গিয়ে মেয়েকে খুঁজে আনতে পারব? যদি দায়িত্ব নিতে না পারেন, তাহলে কেন পিকনিকে নিয়ে গেলেন? এ ধরনের দায়িত্বহীন কাজ কীভাবে করলেন?

শিক্ষা সফরে দায়িত্বে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতনের কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে ফোন রেখে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, কক্সবাজারে থেকে শিক্ষা সফর শেষে ফেরার সময় রোল কল করে একজন শিক্ষার্থীকে মিসিং পাওয়া যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানিয়েছি। পরে কক্সবাজার সদর থানায় মিসিং ডাইরি করি।

পিকনিকের যাওয়া শিক্ষার্থীদের বরাত দিয়ে মর্জিনা আক্তার বলেন, গাড়ি ছাড়ার কিছুক্ষণ আগেও আমাদের শিক্ষার্থীরা তাকে গাড়িতে বসে কাপড় পরিবর্তন করতে দেখে। এর আগে তাকে অজ্ঞাত পরিচয় এক যুবকের সাথে কথা বলতে দেখে জিজ্ঞাসা করা হলে যুবকটি তার আপন ভাই বলে পরিচয় দেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, যেহেতু আপনার মাধ্যমে বিষয়টি শুনেছি খোঁজ খবর নিয়ে দেখছি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...