সোমবার, ৩ আগস্ট ২০২৬

১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে: ডা. শফিকুর রহমান

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি ও এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে আমাদের মায়েদের মাথার উপর তুলে সম্মানিত করব। সেই থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেলা ১টা পরপরই জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছেন এবং বক্তব্য রাখেন। এর আগে সকালে তিনি মহেশখালীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি বলেন, ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।

উভয় সভায় ড. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ১২ তারিখ আমরা নিজে ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকেও ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।

ড. শফিকুর রহমান আরও বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগালে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হবে না, ইনশাআল্লাহ।

এ সময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, তোমরা প্রস্তুত হও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সেক্রেটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-০৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রিয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপা’র কেন্দ্রিয় সহ সভাপতি রাশেদ প্রধান, ছাত্র শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারী মো. সিগবাতুল্লাহ সিফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মো. পারভেজ।

আমাদের মহেশখালী প্রতিনিধি এইচ.এম আকতার মিয়া জানান : এর আগে দুপুরে ১২টার দিকে কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় যোগদেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় ডা. শফিকুর রহমান বলেন, হামিদুর রহমান আযাদ কেবল সংসদ সদস্য (এমপি) হয়েই থেমে থাকবেন না, বরং ভবিষ্যতে তিনি একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন—ইনশাআল্লাহ। মহেশখালীর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ে প্রয়োজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব। হামিদুর রহমান আযাদ সেই নেতৃত্বের প্রতীক। তিনি শুধু এমপি নন, আগামী দিনে মন্ত্রী হিসেবেও দেশ ও জনগণের জন্য কাজ করবেন।”

জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভাস্থলে জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তৃতাকালে ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণের রাজনীতি করে। যারা দুর্নীতিমুক্ত, আল্লাহভীরু ও মানুষের পাশে দাঁড়াতে জানে—তাদের হাতেই দেশ ও জাতির দায়িত্ব তুলে দিতে হবে।

তিনি বলেন, মহেশখালী শুধু একটি দ্বীপ উপজেলা নয়, এটি সম্ভাবনার এক বিশাল জনপদ। এখানে বিদ্যুৎ, গ্যাস, সমুদ্রবন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। কিন্তু স্থানীয় জনগণ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থার পরিবর্তনে হামিদুর রহমান আযাদের মতো নেতৃত্ব প্রয়োজন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। যদি আল্লাহ তায়ালা সুযোগ দেন, তবে মহেশখালীর প্রতিটি ঘরে ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নের আলো পৌঁছে দেব।

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসা নয়, ইবাদত হিসেবে দেখলে দেশ বদলানো সম্ভব। জনগণের ভোট ও সমর্থনই তার শক্তি।

উল্লেখ্য, হামিদুর রহমান আযাদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে স্থানীয়দের দাবি।

চট্টগ্রামনিউজ/ এসডি/ আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...