শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে মোহামেডান ও বন্দর ক্রীড়া সংস্থার জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ রোববার ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডান ২৭ রানে পরাজিত করে ব্রাদার্স ইউনিয়নকে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা ৭১ রানের ব্যবধানে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা। দুই ওপেনার সাদিকের এবং সাব্বির ১১৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন। সাদিকের তুলে নেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। তার ৫৫ বলে ১১৩ রানের সুবাধে ২২২ রানের বিশাল স্কোর গড়ে বন্দর কতৃপক্ষ।

এছাড়া সাব্বির ২৬, শাহাদাত ২৬, মহিউদ্দিন ১৭ এবং মেহরাব করেন ২৬ রান৷ জবাবে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ ১৯.২ ওভারে ১৪৮ রান করে অল আউট হয়। দলের পক্ষে ৪৪ বলে ৮১ রান করেন শাহাদাত হোসেন দিপু। এছাড়া বাপ্পা ১৮, ইমরান ১১ এবং সাজ্জাদুর করেন ১৫ রান। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের শাহরিয়ার, ইকবাল এবং মহিউল নিয়েছেন ২টি করে উইকেট। বিজয়ী দলের সাদিকের রহমান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু এবং ওয়াসিম কামাল রাজা।
দিনের দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে স্বল্প রানে বেধে ফেলেও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। টসে জিতে ব্যাট করতে নামা মোহামেডান প্রথম বলেই উইকেট হারায়।

দ্বিতীয় ওভারে ফিরেন আরেক ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কিন্তু অধিনায়ক শহীদুল একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যান। মুলত তার ৩৬ বলে ৪৫ রানের উপর ভর করে ১১৪ রানে অল আউট হয় মোহামেডান। দলের শাখাওয়াত ২২ এবং রিপন করেন ১৭ রান।

ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩টি উইকেট নেন আবদুল কাদের রাসেল। ২টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান, আরমান হোসেন এবং সাদমান। ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৮ রানে প্রথম উইকেট হারায়। এরপর কামরুল এবং নাকিব এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্ত ষষ্ট এবং সপ্তম ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাদার্স। আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮৭ রানে অল আউট হয় ব্রাদার্স। যা টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বনিন্ম দলীয় স্কোর।

মোহামেডানের পক্ষে শহীদুল ২৪ রানে ৩টি এবং শাখাওয়াত ৪ রানে ৪টি উইকেট নেন। তবে ম্যাচ সেরা হয়েছেন শহীদুল ইসলাম। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর কাজি জসিম উদ্দিন এবং ফারুখ আহমেদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে...

আরও পড়ুন

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে উপজেলার খুইদ্দের টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার বিকেলে...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা নিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাত ১০ টার দিকে আকবরশাহ...