মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করতে হবে: আসলাম চৌধুরী 

চট্টগ্রাম নিউজ

বিনিয়োগের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা গেলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসবে, তেমনি বেকারত্ব দূরীকরণও খুব সহজ হবে। তাই সামনের দিনে সুযোগ আসলে আমরা নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরীতে কাজ করব ইনশাল্লাহ। এতে করে আমাদের বেকারত্ব কমে সমাজে অরাজকতা নিন্মগামী হবে। আগামীর চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকা হবে সমন্বিত উদ্যোগের একটি মডেল। এলাকার উন্নয়ন সামর্থ্য ও ইচ্ছার প্রতিফলন ঘটানো গেলে এ কাজ কঠিন নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ডের সাথে নগরীর সংযোগটা খুবই নিবিড়। এখানে মানুষের জীবনযাত্রার মধ্যে রয়েছে সাদৃশ্য। এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকা বড় রাজনীতি। আমাদের চেষ্টা ছিলো, আছে থাকবে। পর্যটন সম্ভাবনার এই অঞ্চলকে গুছিয়ে একটি অনন্য এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে আমার।  উন্নয়নের জন্য  সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু,  যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি,  ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, আজমল হুদা রিংকু, জমির উদ্দিন,  রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান হাবিব, মাহবুবুল আলম, নুরুল আকবর কাজল, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, ফজলুল হক মিলন, আলী আক্কাস, বেলায়েত হোসেন বুলু, আহাদ আলী সায়েম, রাজিব উদ্দিন আকন্দ, মহানগর ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী শরিফুল ইসলাম তুহিন, জানে আলম, জহির উদ্দিন টুটুল, সজল, হাসান, নুরুল আলম নুরু, নাজিম উদ্দিন, গোলাম কিবরিয়া, গোলাপ, কমল প্রমূখ।

নুরীয়া মাদ্রাসা মাজার জেয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণসংযোগ দিনব্যাপী উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং মানুষের সাথে কুশল বিনিময় করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...