শনিবার, ১৬ মে ২০২৬

জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়: হামিদুর রহমান আযাদ

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন জনগণ এখন বাংলাদেশে নতুন শাসন ব্যবস্হা ও অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায়। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন নির্বাচনী গণসংযোগকালে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

ড. হামিদ আযাদ আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

এসময় ড. হামিদ আযাদ কুতুবদিয়ায় দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন এখানে মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো বেরিবাঁধ ও ফেরিঘাট না থাকা। ড. হামিদ আযাদ এসব সমস্যার স্থায়ী সমাধানেরও দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় জামায়াতের কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারী শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম ছাত্রনেতা মতিউর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...