রবিবার, ৯ আগস্ট ২০২৬

আগ্রাবাদ গোসাইডাঙ্গা, ডেবারপাড়, কমার্স কলেজ রোডে গণসংযোগ

এরশাদের শাসনামলে এদেশে সকল ধর্মের সমঅধিকার ছিল: জাপা প্রার্থী আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা সংসদীয় আসনের জাতীয় পার্টি সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ শনিবার ৩১ জানুয়ানি সকালে ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর আগ্রাবাদ গোসাইডাঙ্গা কালিবাড়ী, আগ্রাবাদ ডেবারপাড়, আগ্রাবাদ কমার্স কলেজসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন। এসময় দলের নেতাকর্মীসহ স্থানীয়রাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাখে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টি সকল ধর্মের সমঅধিকারে বিশ্বাস করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে সকল ধর্মের সমঅধিকার ছিল। ধর্ম নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের কাছে মানুষের মর্যাদাই প্রধান।

তিনি জাতীয় পার্টির শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হিম্দু সম্প্রদায়ের পবিত্র দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর দিনে ছুটি ঘোষণা করেছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ-মন্দির-গির্জায় বিদ্যুৎ বিল, পানির বিল জাতীয় পার্টির শাসনামলে মওকুফ করা হয়েছিল।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ন আহবায়ক ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, নগর জা-পা সাবেক সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহির, বন্দর থানা জা-পা আহবায়ক জসীমউদ্দিন, আরমান মিয়া, জিসু, ওসমান, যুব নেতা মোহাম্মদ জাহেদ, নগর ছাত্র সমাজের আহবায়ক ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, যুগ্ন আহবায়ক আরাফাত আলম কচি প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...