সোমবার, ১৫ জুন ২০২৬

২ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে জামায়াতের বিশাল জনসভা, চলছে ব্যাপক প্রস্তুতি

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় প্রায় দেড় লক্ষ লোকের সমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক শিবির নেতা আব্দুল জব্বার। তিনি বলেন, জনসভাটি সফল করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন পরিচালক জামায়াত নেতা ফজলুল করিম, জামায়াত নেতা জসিম উদ্দিন আল আজাদ, নায়েবে আমীর রাশেদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন, জামায়াত নেতা মিসবাহুল আলম রাসেল, পৌর আমীর হাফেজ আলী আকবর, তৌহিদুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী দিনে জাতি কোনো বিতর্কিত ব্যক্তিকে ভোট দেবে না। তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সোলেয়মান মেহেদীসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের...

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাস ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...