শনিবার, ১৬ মে ২০২৬

প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট লীগ শুরু শনিবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টি – টোয়েন্টি স্কুল ক্রিকেট লীগ শুরু হচ্ছে কাল শনিবার।

প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে ১৪টি স্কুল অংশগ্রহণ করছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে শনিবার সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজ এর জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মইনুদ্দিন হাসান।

উদ্বোধনী ম্যাচে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং কাস্টমস ল্যাবরেটারি স্কুল পরষ্পরের মোকাবেলা করবে। আজ শুক্রবার ৩০ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ মহানগরী ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহমেদ।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে ৩৫ ওভারের লীগ করার সিদ্ধান্ত থাকলেও পরে টি-২০ ফরমেটে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের ১৪টি স্কুল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লীগে খেলবে। প্রতিটি গ্রুপের সর্ব্বোচ পয়েন্ট অর্জনকারী চার দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল ।
সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাবু উদ্দিন আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ন সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নওশাদ আলম চৌধুরী, আবদুল গফুর পন্টি, ইয়াছিন আরাফাত কর্মকতারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...