রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ফ্রেন্ডস ক্লাব ও রাইজিং স্টারের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে ফ্রেন্ডস ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব।

আজ শুক্রবার ৩০ জানুয়ারি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ৯ রানে হারিয়েছে শহীদ শাহজাহান সংঘকে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই রাইজিং স্টার ক্লাব। সে ম্যাচে রাইজিং স্টার ক্লাব ২৭ রানে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারদিন খান ৩৮ বলে করে ৫২ রান। এছাড়া রুবায়েত ৩১ এবং তৌসিফ করেন ২৬ রান। বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মাজহারুল এবং রুবেল। জবাবে ব্যাট করতে নামা শহীদ শাহজাহান সংঘ ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে মাহিদুর। এছাড়া ফাবিয়ান ১৫, আজাদ ২২, মেহেদী ২১ এবং রুবেল করেন ১৪ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি উইকেট ]নিয়েছেন সোহেল। বিজয়ী দলের ফারদিন খান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জাহেদ এবং ইকবাল মোরশেদ।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৪৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আসাদুর রহমান। এছাড়া তারেক ৩৪, রিপন ১৮ এবং সোহেল করেন ১৭ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওয়াকি, আসিফ এবং সাবেতুল। জবাবে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তানজিল ২০, ইমরুল ১৫, ইসতিয়াক ১৬, সাবেতুল ১৩ এবং আসিফ করেন ২১ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আসাদুর রহমান এবং ফারহান। বিজয়ী দলের আসাদুর রহমান মুনতাসীর ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলেদেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী এবং সোহেল আহমদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...