সোমবার, ৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় ওয়াদুদ ভূইয়া

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত রামগড় উপজেলার মাহবুব নগর, নাকাপা বাজার, চৌধুরী পাড়া, লামকুপাড়া, গর্জনতলী ও সোনাইপুলসহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন,“আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে আমি আগে সংসদ সদস্য ছিলাম এবং রামগড়ের উন্নয়নে কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে রামগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যে উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময় হয়েছিল।”

তিনি আরও বলেন,“বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বিএনপিই করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও রামগড়বাসীর কাছে ধানের শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে উপজেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করব।”

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু)সহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...