সোমবার, ৩ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে এক ছাত্রীর আত্মহনন 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (২৮ জানুয়ারি )সন্ধ্যায় বাস স্টেশনের গরুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে সে একটি সুইসাইড নোট লিখে যায়। তাতে সে এরিন নামের এক সহপাঠীর নাম উল্লেখ করে লিখে যে, ওই বান্ধবী কিভাবে ক্যারেক্টারলেস বা চরিত্রহীনা বলেছে। নিহত শিক্ষার্থী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিজ্ঞান শাখায় তার রোল নম্বর ছিল ৩৮। ঘটনার দিনও সে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাথে বিশেষ ক্লাসে অংশ নিয়েছিল। তাদের নিজ বাড়ি জালালাবাদ ইউনিয়নের মোহানবিলায়। তার পিতা ও এক বড় ভাই সৌদি প্রবাসী। বর্তমানে তারা গরুর বাজার এলাকা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার সহ পুলিশ দল নিহতের বাড়িতে যান।

উক্ত বিদ্যালয়ের গণিতের শিক্ষক আব্দুল খালেক মিশু জানান, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লিখে রাখে। তাতে সে এক বান্ধবীর নাম উল্লেখ করেছে। ওই বান্ধবীও একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। একই স্কুলের সহকারী শিক্ষক নুরুল কবির, মোজাম্মেল হক, মোঃ আলম সহ অন্যান্য শিক্ষকরা খবর পেয়ে তার বাড়িতে যান।

ঈদগাঁও থানার ওসি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে। ময়না তদন্তের পর আত্মহত্যার সঠিক কারণ জানানো সম্ভব হবে। রাতে এ রিপোর্ট লেখার সময় নিহতের লাশ তার দাদার বাড়ি মোহন বিলায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার জানাজা হতে পারে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...